শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

উচ্চস্বরে কথা বলায় বগুড়ায় খুন, গ্রেপ্তার-১

আতাউর রহমান, শেরপুর (বগুড়া)

প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:৫৯

উচ্চস্বরে কথা বলা নিয়ে বাকবিতন্ডার জেরে বগুড়ায় খুন হন আলামিন নামের (২৪) এক যুবক। এই ঘটনায় শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে র‍্যাবের যৌথ অভিযানে ঢাকার আশুলিয়া এলাকা থেকে হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই আসামির নাম মারুফ (২০)। তিনি শাজাহানপুর উপজেলার এরলবিশার মিজানের ছেলে।

শনিবার র‍্যাব-১২ বগুড়া কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) হত্যার শিকার আলামিন নামের ওই যুবক বয়ড়াদিঘী তার বন্ধুর বাড়িতে বেড়াতে যায়। এরপর রাস্তায় উচ্চস্বরে কথা বলা নিয়ে মারুফ নামের ওই যুবকের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে আলামিন। একপর্যায়ে আলামিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মারুফ। গুরুত্বর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আলামিন।

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যার ঘটনায় নিহতের বাবা শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। তখন র‍্যাবের চৌকস টিম আসামিকে ধরতে অভিযানে নামে। অভিযানকালে শুক্রবার বিকাল ৫ টার দিকে র‍্যাব ১২ বগুড়া ও র‍্যাব ৪ সাভার এর যৌথ অভিযানে আসামি মারুফকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর