শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

যশোরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

যশোর প্রতিনিধি

প্রকাশিত:
১১ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:০৩

যশোরে জুম্মান (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের শংকরপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।


জুম্মান শহরের শংকরপুর এলাকার মুরাদ হোসেনের ছেলে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের ভাই মামুন হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের শংকরপুর রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তরা জুম্মানকে ছুরিকাঘাতে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মো. আলী হাসান জানান, হাসপাতালে আনার আগেই জুম্মানের মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ আমরা সংগ্রহ করেছি। বেশকিছু ক্লু পেয়েছি। এগুলো যাচাই-বাছাই চলছে। শিগগিরই রহস্য উদঘাটন করা সম্ভব হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর