শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ইবি উপাচার্যের কার্যালয়ে হট্টগোল, তদন্তে কমিটি

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:০৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কেন্দ্রীয় মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি উপাচার্যের কার্যালয়ে এ ঘটনা ঘটে।


এতে উপাচার্য বিরোধী শিক্ষকদের একটি অংশ ও কর্মকর্তা-কর্মচারীরা নিয়োগ বোর্ড বন্ধ রাখার এবং উপাচার্যপন্থি শিক্ষকদের একটি অংশ ও শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা নিয়োগ বোর্ড চালু রাখার দাবি জানান।

এই ঘটনায় জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামকে আহ্বায়ক এবং গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. সজিব আলীকে সদস্য সচিব করে পাঁচ সদস্য তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়

কমিটির অন্যরা হলেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, ইবির কেন্দ্রীয় গবেষণার পরিচালক অধ্যাপক ড. আতিকুর রহমান ও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী।

অফিস আদেশে আগামী ১৫ কর্ম দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর