শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ইবির সংবর্ত-৩৬ ব্যাচ ডে পালনে অসংগতির ঘটনায় তদন্ত কমিটি

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:১১

গত ৮ ফেব্রুয়ারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩৬তম ব্যাচের (২০২১-২২) শিক্ষার্থীদের ব্যাচ ডে অনুষ্ঠানে সংগঠিত মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের মর্যাদাহানি এবং ব্যাচ ডের উৎসবে অশ্লীলতার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ.এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. শেলিনা নাসরিন কে আহ্বায়ক করে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর মো: ইয়ামিন মাসুম এবং সদস্য হিসেবে রয়েছেন টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. মোঃ বাকী বিল্লাহ বিকুল।

জানা যায়, মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাশে ব্যাচ-ডে উৎসব পালন করতে গিয়ে টিশার্টে অশ্লীল শব্দ ব্যবহার এবং মুজিব ম্যুরালের বেদীতে কিছু সংখ্যক শিক্ষার্থী জুতা পায়েই উৎসবে মেতে ওঠে। পরে বিভিন্ন গণমাধ্যমে ভিডিও ও প্রিন্ট প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে। ফলে ক্যাম্পাসে তোলপাড় সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিক বিষয়টা নজরে আসলে উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মুজিব ম্যুরালের বেদী পরিষ্কার করে দেয়।

এব্যাপারে তদন্ত কমিটির আহবায়ক ড. শেলিনা নাসরীন বলেন, ৩৬ তম ব্যাচের ব্যাচ ডের দিনের বিভিন্ন ঘটনা তদন্তে গঠিত কমিটির আহবায়ক হিসেবে আমি রয়েছি। তবে এখনো আনুষ্ঠানিক ভাবে প্রশাসনের পক্ষ থেকে কোন চিঠি পাইনি। চিঠি পেলে উক্ত তদন্ত কমিটির বাকি সদস্যদের সাথে বসে পরবর্তী কার্যক্রম শুরু করব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর