শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

হোমনায় নিখোঁজের ছয়দিন পর লাশ উদ্বার

সফিক (হোমনা ) ,কুমিল্লা

প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:২৯

কুমিল্লার হোমনায় নিখোঁজের ছয়দিন পর পুকুর থেকে আবরার ফাহাদ (৪) নামে এক বাক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার সাব রেজিষ্ট্রি অফিসের পুকুর থেকে ওই বাক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহত আবরার ফাহাদ উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জগন্নাথ কান্দি গ্রামের ২ নং ওয়ার্ডের মো আল আমিন এর ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বেলা ২ টায় দিকে মায়ের সাথে হোমনা সাব রেজিষ্ট্রি অফিস এলাকা থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখোজি করেও তার সন্ধান পায় নি। এ বিষয়ে তার মা হোমনা থানায় সাধারণ ডায়েরি করেন ।


আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে লোকজন পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর