শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

রুশ প্রেসিডেন্ট

রাশিয়ার জন্য ট্রাম্পের চেয়ে বাইডেন ভালো

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:১৮

রাশিয়ার জন্য যুক্তরাষ্ট্রে জো বাইডেনের প্রেসিডেন্সি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ভালো হবে। বুধবার ক্রেমলিনপন্থী সাংবাদিক পাভেল জুরিবিনকে দেওয়া অন ক্যামেরা সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেন।

খবর সিএনএনের।

জুরিবিন পুতিনের কাছে আসন্ন মার্কিন নির্বাচন নিয়ে জানতে চান। জবাবে পুতিন বলেন, বাইডেন রাশিয়ার জন্য ভালো হবেন। কারণ তিনি বেশি অভিজ্ঞ, তার অনুমানক্ষমতা ভালো, তিনি পুরোনা ঘরানার রাজনীতিকও।

তবে পুতিন এও বলেন, রাশিয়া মার্কিন জনগণের আস্থা অর্জনকারী মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো নেতার সঙ্গেই কাজ করবে। তিনি বলেন, বর্তমান প্রশাসনের কর্মকাণ্ডের বিচার করতে হলে রাজনৈতিক অবস্থান দেখতে হবে।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি বিশ্বাস করি, বর্তমান প্রশাসনের অবস্থান অত্যন্ত ক্ষতিকর এবং ভুল।

রুশ প্রেসিডেন্ট বলেন, যুদ্ধটি আরও দেড় বছর আগে শেষ হতে পারত যদি ২০২২ সালে ইস্তানবুলে বৈঠকের সময় চুক্তিগুলো রাখা হতো। তবে তিনি এটি স্পষ্ট করেননি কোন চুক্তিগুলোর কথা তিনি বলেছেন।

ন্যাটোতে ইউক্রেনের যোগ দেওয়ার বিষয়ে পুতিন বলেন, ন্যাটোতে ইউক্রেনের যোগদান নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম এবং আছি। এটি আমাদের নিরাপত্তার জন্য হুমকি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর