শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

‘রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’–এর সংগীত প্রতিযোগিতা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:৫৯

‘জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’ চট্টগ্রাম শাখার বিভাগীয় রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা (১৭ ফেব্রুয়ারি) শনিবার এনায়েত বাজার মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে বক্তারা বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের সব সময় পথ দেখিয়ে চলেছেন। সুখ-দুঃখ, আনন্দ-বেদনায় যেমন রবীন্দ্রনাথে আমরা প্রেরণা খুঁজি, তেমনি অসাম্প্রদায়িক সমাজ গঠনেও তিনি পথপ্রদর্শক। আমাদের চলার পথের দিশারি বিশ্বকবি। তাই যত বেশি রবীন্দ্রচর্চা হবে, ততই সমাজ ও দেশ আলোকিত হবে। মানুষের মানবিক ও সামাজিক সত্তা জাগ্রত হবে।’


প্রতিযোগিতায় অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী এ টি এম জাহাঙ্গীর, রোকাইয়া হাসিনা, হিমাদ্রি শেখর ও কাঞ্চন মোস্তফা। এ ছাড়া সম্মিলন পরিষদের চট্টগ্রামের দুই সহসভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম ও রীতা দত্ত বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শিল্পী শ্রেয়সী রায়।

‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ শীর্ষক সম্মেলক গানের সঙ্গে প্রদীপ প্রজ্বালন করে অতিথিরা প্রতিযোগিতার উদ্বোধন করেন। শ খানেক কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

কিশোর বিভাগ (অনূর্ধ্ব-১৬ বছর) ও সাধারণ বিভাগে (১৬ বছরের ঊর্ধ্বে) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সাধারণ বিভাগ থেকে অমিতা বড়ুয়া, ঐন্দ্রিলা চৌধুরী ও প্রাচী সেন ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছেন। কিশোর বিভাগে ঋষিতা মল্লিক, পৃথুলা চৌধুরী, পূর্ণিতা দে ও অন্তিক পাল ঢাকার জাতীয় পর্যায়ে অংশ নেবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর