শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ফেনীতে সিলিন্ডার বিস্ফোরণে কর্মচারী নিহত

ফেনী প্রতিনিধি

প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:০১

ফেনী সদর উপজেলায় ফিলিং স্টেশনে সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস ঢোকানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর একজন। আজ সোমবার সকালে উপজেলার দেবীপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সাইদুল ইসলাম (৩০)। তিনি ওই ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন। নিহত সাইদুল ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধারমানিক গ্রামের নুরুল ইসলামের ছেলে। আহত যুবক হলেন সিএনজিচালিত অটোরিকশাটির চালক মো. জাহিদ আলম (২৭)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ (১৯ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে সিএনজিচালিত অটোরিকশাচালক জাহিদ আলম (২৭) দেবীপুর এলাকায় দেবীপুর প্রাইম সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য যান। সিএনজিচালিত অটোরিকশাটির সিলিন্ডারে গ্যাস ঢোকানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গ্যাস ঢোকানোর কাজে নিয়োজিত ফিলিং স্টেশনটির কর্মচারী সাইদুল ইসলামের শরীর ঝলসে যায়। পাশে দাঁড়িয়ে থাকা জাহিদ আলমও আহত হন। স্থানীয় লোকজন দ্রুত দুজনকে উদ্ধার করে ফেনী সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত সিএনজিচালিত অটোরিকশাচালক জাহিদ আলমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা বলেন, সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে নিহত যুবকের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর