শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

প্রথমবারের মতো ব্যাংক ঋণ পেলেন খুলনার ৪৭ মৎস্য চাষি

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
২১ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:১৯

রপ্তানিকারক, প্রক্রিয়াজাতকারণ কারখানায় ঋণ দেওয়া হলেও যুগের পর যুগ ধরে ব্যাংক ঋণ থেকে বঞ্চিত হয়ে আসছিলেন উপকূলের মাছ চাষিরা। মাঠ পর্যায়ের মাছ চাষিদের ব্যাংক ঋণের আওতায় আনতে খুলনা অঞ্চলে ক্লাস্টারভিত্তিক (গুচ্ছভাবে) সিএমএসএমই ঋণ প্রদান কার্যক্রম শুরু করেছে বিভিন্ন ব্যাংক।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) খুলনার একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা ৪৭ জন উদ্যোক্তার মাঝে ৪ কোটি ৭০ লাখ টাকার ঋণের চেক তুলে দেন।

ব্যাংক কর্মকর্তারা জানান, এতোদিন বিভিন্ন সেক্টরের উদ্যোক্তাদের মাঝে ক্লাস্টারভিত্তিক সিএমএসএমই ঋণ বিতরণ করা হয়েছে। কিন্তু মৎস্য সেক্টর বরাবরই উপেক্ষিত থেকে গেছে। যার কারণে এবার মৎস্য খাতের প্রকৃত চাষিদের খুঁজে বের করে ক্লাস্টার ঋণ দেওয়া হচ্ছে। প্রথম ধাপে খুলনা জেলার ৬৯ জন মাছ চাষি ৮ কোটি ৪৯ লাখ টাকা ঋণ পাবেন। তফসিলি ব্যাংকগুলো তাদের বিভিন্ন শাখার মাধ্যমে এই ঋণ বিতরণ করবে।


ঋণ পাওয়া কয়রা উপজেলার চাষি মোঃ মনিরুজ্জামান বলেন, আগে বেশির ভাগ ব্যাংকই মৎস্য খাতে ঋণ দিতে চাইতেন না। স্থানীয় সমিতি থেকে মোটা সুদে ঋণ নিয়ে চাষিরা ঘের ও সাদা মাছ চাষ করতো। বাংলাদেশ ব্যাংকের এই ঋণ কার্যক্রমে ক্ষুদ্র চাষিরা ঘুরে দাঁড়াবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর