শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

অবশেষে তারকা জুটির বহুল প্রতীক্ষিত বিয়ে!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৪, ১২:১৮

অবশেষে বহুল প্রতীক্ষিত সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি।

২১ ফেব্রুয়ারি (বুধবার) গোয়ার সৈকতে অনুষ্ঠিত হয় তাদের বিয়ের অনুষ্ঠান। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, বুধবার সকাল থেকেই গোয়ার সৈকতে ছিল তারকাদের হাট। শিখ রীতিতে সাত সকালে আনন্দকরজ হওয়ার পর দুপুরে সিন্ধি মতে সাত পাকে বাঁধা পড়েন বলিউডের এই তারকাজুটি।

বিয়ের প্রথম ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার দিয়ে রাকুলও জ্যাকি লিখেছেন, চিরকালের জন্য তুমি শুধু আমার। এখন দুজনেই ভাগনানি। তারকাদম্পতির খুনসুঁটির মুহূর্ত দেখে শুভেচ্ছা জানিয়েছেন বরুণ ধাওয়ান, সামান্থাসহ বলিপাড়ার একাধিক তারকা।

জানা যায়, পুরো ফিল্মি কায়দাতেই বিয়ে সেরেছেন বলিউডের এই তারকাজুটি। বিয়ের জন্য প্যাস্টেল শেডের পোশাকই বেছে নিয়েছিলেন রাকুল - জ্যাকি। অভিনেত্রীর পরনে ছিল গোলাপি লেহেঙ্গা। আর তার সঙ্গে বেইজ রঙের কুর্তা শেরওয়ানি বেছে নিয়েছিলেন জ্যাকি ভাগনানি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর