শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

হিরো আলমকে বইমেলা থেকে বের করে দেওয়া হলো!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৪, ১২:২১

বিতর্কিত দম্পতি মুশতাক - তিশা, ডা: সাবরিনা'র পর এবার হিরো আলমকে একুশের বইমেলা থেকে বের করে দেওয়া হয়েছে। তাকে ‘ভুয়া ভুয়া’, ‘ছিঃছিঃ ছিঃছিঃ’ ধ্বনি দিয়ে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হয়। তাকে এই সময় পুলিশি সহায়তায় বের হয়ে যেতে বাধ্য করেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী।

জানা যায়, ২১ ফেব্রুয়ারি অর্থাৎ বইমেলার একুশতম দিনে এই ঘটনা ঘটে। ‘দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দিব’ নামের একটি বই লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হিরো আলম। নিজের বই বিক্রি করতে মেলায় গেলে তাকে ‘ভুয়া ভুয়া’ ‘ছিঃছিঃ ছিঃছিঃ’ ধ্বনি দিয়ে বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করেছেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী।


বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে মেলায় উপচে পড়া ভিড় ছিল দর্শনার্থীদের। এই সময় নিজের বইটি হাতে নিয়ে পাঠকদের বই কিনতে উৎসাহিত করছিলেন হিরো আলম। হঠাৎ একদল দর্শনার্থী তাদের দুয়োধ্বনি দিয়ে তাড়া করেন। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা তাদের নিরাপত্তা বেষ্টনী দিয়ে টিএসসি গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে সাহায্য করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সে সমাজে লজ্জাজনক একটি সংস্কৃতিকে প্রতিষ্ঠা করছে। তারা যা ইচ্ছা তা করে ভাইরাল হয়েই আসে বই প্রকাশ করতে। এই জন্যই সচেতন মানুষ তাদের তিরস্কার করে তাড়িয়ে দিয়েছে।


প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময় নানা কর্মকাণ্ডের ও বারবার নির্বাচন করে আলোচিত হিরো আলম। গেলো কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মুস্তাক - তিশা, সাবরিনাকে একইভাবে বের করে দেয় সাধারণ দর্শনার্থী ও পাঠকেরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর