শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

জওয়ান নির্মাতা অ্যাটলি এবার হলিউডে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:২৯

গেল বছর ‘জওয়ান’ সিনেমা দিয়ে বলিউডে দুর্দান্ত আত্মপ্রকাশ করেছিলেন দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার। ‘জওয়ান’-এর সাফল্যের পর থেকেই বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এ পরিচালক।

তা ছাড়া শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট সিনেমা এটি। বিশ্বব্যাপী সিনেমাটি ১ হাজার ১৬০ কোটি রুপি আয় করেছে।
তবে এবার বলিউড ছাড়িয়ে হলিউডেও পাড়ি জমানোর ইঙ্গিত দিয়েছেন জনপ্রিয় এ পরিচালক।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক দেওয়া এক সাক্ষাৎকারে হলিউডের প্রজেক্ট প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন অ্যাটলি। তিনি আস্থা প্রকাশ করেছেন, তার স্বপ্ন আগামী তিন বছরের মধ্যে বাস্তবায়িত হবে। কেননা তিনি চান দর্শক তার বানানো সিনেমা দেখার জন্য সময় ও অর্থ বিনিয়োগকারী হিসেবে সর্বাধিক বিনোদন পান, সে কারণেই তিনি কিছুটা সময় চান।

অ্যাটলি তার প্রথম চলচ্চিত্র থেকেই এ নীতির ওপর জোর দিয়েছিলেন। তিনি বলেন, আমি আমার প্রতিশ্রুতিতে দৃঢ় ছিলাম। আমি আমার দায়িত্ব পালনে চেষ্টা অব্যাহত রেখেছি। ভবিষ্যতে আমি যদি কখনো হলিউডের ছবি বানাই, তাই করবো।

তবে আদৌ হলিউডে ফিল্ম বানাতে চান কিনা জানতে চাইলে অ্যাটলি বলেন, হ্যাঁ, এটা হচ্ছে। বলিউডে পৌঁছতে আমার আট বছর লেগেছে। হয়তো আগামী তিন বছরের মধ্যে আপনি একটি দুর্দান্ত ঘোষণাসহ সেখানে কিছু দেখতে পাবেন। আমি এটার ওপর কাজ করছি।

গেল বছর ‘জওয়ান’ মুক্তির পর এক সাক্ষাৎকারে অ্যাটলি জানিয়েছিলেন, হলিউড থেকে ডাক পেয়েছেন তিনি। অবশেষে সেটিই সত্যি হতে যাচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর