শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ব্রাহ্মণবাড়িয়ায় ১২৯টি আসনের টিকিটসহ ৫ কালোবাজারি আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:০৯

ব্রাহ্মণবাড়িয়ায় ১২৯টি আসনের ৫৯টি অনলাইন টিকিট, ৭টি মোবাইল ফোন ও টিকিট বিক্রয়ের নগদ ৪৮ হাজার টাকাসহ ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব-৯।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় র‍্যাব ৯ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


এর আগে রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শহরের উত্তর মোড়াইল এলাকার মো. আব্দুল হাকিম (৩৫) মো. জাকির হোসেন (৪৮), মো. রুবেল মিয়া (৩২), মো. শাহিন মিয়া (৪০), মো. সাজ্জাদ মিয়া (২৮)।

সিলেট র‍্যাব-৯এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯এর একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অভিযান চালিয়ে ১২৯টি টিকিট, ৭টি মোবাইল ফোন ও নগদ ৪৮ হাজার টাকাসহ ৫ কালোবাজারিকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, অবৈধভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে তারা পরস্পর যোগসাজশে ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর