শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

চাঁদপুরে ১৫ জেলের কারাদণ্ড, ৪ জনের জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:১৯

চাঁদপুরের মেঘনা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে জাটকা ধরার অপরাধে ১৫ জেলেকে কারাদণ্ড এবং চারজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন টাস্কফোর্সের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দিন।


মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি বলেন, সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকা থেকে শুরু করে সদর উপজেলার মেঘনা মোহনার মিনি কক্সবাজার নামক স্থান পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে আমিরাবাদ এলাকায় জাটকা ধরার সময় ১৯ জেলেকে আটক করা হয়। একই সময় জব্দ করা হয় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল।

তিনি আরও বলেন, আটক জেলেদের মধ্যে চারজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং নয়জনকে সাতদিন করে এবং ছয়জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে ইলিশ প্রকল্প চাঁদপুরের সহকারী মৎস্য কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার মো. শফিকুল ইসলাম, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর