শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ইবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:১৫

“স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১০ টার দিকে পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে এসে সমাপ্ত হয়।

এসময় র‌্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান, পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. মো: মাহাবুবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন, পরিসংখ্যান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো: কামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. মো: সাজ্জাদ হোসেন, সহকারী অধ্যাপক মো: মতিয়ার রহমান মোল্লা, প্রভাষক সুমন বিশ্বাসসহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. মো: মাহাবুবুর রহমান বলেন, বাংলাদেশে ৪র্থ বারের মতো পরিসংখ্যান দিবস পালিত হচ্ছে। তবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের আয়োজনে ৩য় বারের মতো পালন করছি। যদিও গত বছর কুইজ, আলোচনা সভা, শিক্ষার্থীদের বিভিন্ন উপায়ে মূল্যায়ন করেছিলাম কিন্তু এবার কিছু শিক্ষক শিক্ষা ছুটিতে থাকায় বড় পরিসরে আয়োজন করতে পারিনি। র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে শেষ করেছি। ক্যাম্পাসে দিবসটি পালনে ধারাবাহিক অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, জাতীয় পরিসংখ্যান ব্যবস্থাকে একটি সুসংহত আইনগত ভিত্তির ওপর দাঁড় করাতে বর্তমান সরকার ‘পরিসংখ্যান আইন-২০১৩’ এবং পরিসংখ্যান ব্যবস্থার সমন্বিত উন্নয়নের জন্য ‘জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র-২০১৩-২০২৩’ প্রণয়ন করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর