শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

জ্বালানি উপদেষ্টা

বিদেশি নির্ভরতা কমাতে দরকার উদ্ভাবনী শক্তি

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারী ২০২৪, ১১:৫০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা বীর বিক্রম ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আমাদের দেশের উন্নয়নের জন্য দরকার উদ্ভাবনী শক্তি। তবেই আমরা বিদেশি নির্ভরতা কমাতে পারব।


এজন্য সবাইকে নিয়ে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রংপুর বিভাগীয় কার্যালয়ের আয়োজনে নীলফামারীর সৈয়দপুরে ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত দেশব্যাপী সোলার ইরিগেশন দ্রুত বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কৃষকদের মধ্যে সৌর বিদ্যুৎ বিক্রয়ের প্রকল্প গ্রহণ করেন। এই প্রকল্পের অধীনে ২১টি জেলা ৩২টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বহু কৃষক উপকৃত হয়েছেন। বিদ্যুতের চাহিদা পূরণে আমাদের সৌর শক্তিকে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, উন্নত রাষ্ট্রগুলো অতিরিক্ত কার্বন নিঃসরণ করছে। এতে আমাদের মতো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ জন্য তারা আমাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, নেসকো পিএলসি চেয়ারম্যান সৈয়াদ মাসুদ আহম্মেদ চৌধুরী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান দেবাশীষ চক্রবতী, নেসকো পিএলসি ব্যবস্থাপনা পরিচারক জাকিউল ইসলাম, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবার রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক রুপালি মণ্ডল, দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধরী, নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর ইসলাম প্রমুখসহ রংপুর বিভাগের সব উপজেলার উপজেলা ও ইউপি চেয়ারম্যান এবং উপকারভোগী কৃষকেরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর