শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

বগুড়ায় ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আতাউর রহমান, শেরপুর (বগুড়া)

প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:২৮

বগুড়ায় র‍্যাবের অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ভাবনচুর (সরাতিস্তা) এলাকার মৃত জাফরের ছেলে দুলু মিয়া (৩৪)।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নীলফামারী থেকে শেরপুরের উদ্দেশ্যে একটি মোটরসাইকেল যোগে গাঁজা পরিবহন করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস টিম বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৫ কেজি গাঁজাসহ যুবককে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে এর আগেও বগুড়ার শিবগঞ্জ থানায় একটি মাদক মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে শাজাহানপুর থানায় পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর