শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

গোপালগঞ্জে সেবাশ্রমের পূজারি খুন

গোপালগ‌ঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
৩ মার্চ ২০২৪, ১৫:৫২

গোপালগঞ্জ সদর উপজেলার মালিবাতা বিশ্ববন্ধু সেবাশ্রমের পূজারি হাসিলতা বিশ্বাসকে (৭০) হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২ মার্চ) রাতের যেকোনো সময়ে তাকে হত্যা করা হয়েছে।

হাসিলতাকে হাত-পা বেঁধে ও মুখে কাপড় গুঁজে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
নিহত হাসিলতা জেলা সদর উপজেলার নিজড়া ইউনিয়নের দোয়ানিপাড়া গ্রামের মৃত দিপীন বিশ্বাসের স্ত্রী।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, মালিবাতা সেবাশ্রমে দীর্ঘ এক বছর ধরে পূজা আর্চনা ও দেখাশোনা করে আসছিলেন হাসিলতা। শনিবার (২ মার্চ) রাতে ওই আশ্রমে তিনি একাই ঘুমিয়ে ছিলেন। রোববার ভোরে কয়েকজন এলাকাবাসী আশ্রমে গেলে আশ্রমের মন্দিরের দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে গেলে হাসিলতার মুখ ও হাত বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, হাসিলতার ঘরের আলমারি ও আশ্রমের দান বাক্স ভাঙা ছিল। বিষয়টি শুধু পুলিশ নয়, বিভিন্ন সংস্থা তদন্ত করছে। তদন্ত শেষে যত দ্রুত সম্ভব দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর