শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

হোমনায় ফ্রী মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত

সফিক (হোমনা ) ,কুমিল্লা

প্রকাশিত:
৩ মার্চ ২০২৪, ১৬:২২

কুমিল্লার হোমনায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) হোমনা শাখার উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রম বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা (মেডিসিন, গাইনি, চক্ষু) ওষুধ ও পাওয়ার চশমা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে
রোববার (৩ মার্চ) সকাল ১১ টায় হোমনা পৌরসভার ৩ নং ওয়ার্ডে হোমনা শাখার আয়োজনে এ স্বাস্থ্য কার্যক্রম অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য সেবা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা, কুমিল্লা জোনের প্রোগ্রাম ম্যানেজার মো. তরিকুল ইসলাম, মুরাদনগর এরিয়ার সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. সাইমুন ইসলাম, হোমনা শাখার ব্যবস্থাপক মো.আব্দুল রহিম,কুমিল্লা জোনাল হিসাবরক্ষক মো. রহিদুল ইসলাম,ডাঃ মো. মনিরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, ডাঃ পারভীন আক্তার,ডাঃ মহিদ সরকার, ডাঃ নয়ন সরকার, ডাঃ জাহিদুল ইসলাম, ডাঃ লিমন সহ উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গণ এসময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পল্লী মঙ্গল(পিএমকে)এর ৩২১ টি ব্রাঞ্চ চলমান রয়েছে। প্রত্যেকটি ব্রাঞ্চে ধারাবাহিক ভাবে বিনামূল্যে এই স্বাস্থ্য সেবা কার্যক্রম কর্মসূচি ক্যাম্প চলতে থাকবে। তার ধারাবাহিকতায় হোমনা শাখায় বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা মেডিকেল ক্যাম্প করা হয়েছে। পল্লী মঙ্গল (পিএমকে) এর মূল লক্ষ্য হয়েছে সাধারণ মানুষ যেন ঘরে বসেই বিনামূল্যে এই স্বাস্থ্য সেবা পায় সেই লক্ষ্যে কাজ করা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর