শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ইবির বৃহত্তর ঢাকা জেলা কল্যাণ সমিতির নেতৃত্বে সাইফুল ও সালমান

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
৪ মার্চ ২০২৪, ১৪:৫৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃহত্তর ঢাকা ( ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ) জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ১ বছরের (২০২৩-২৪ কার্যবর্ষ) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাইফ সভাপতি এবং হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের একই বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়ের সালমান কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) কমিটির সদ্য বিদায়ী সভাপতি মোয়াজ্জেম হোসেন আদনান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো: আলিনুর রহমান যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
সহ সভাপতি আবদুল হাদী সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রেদোয়ান ও ইশতিয়াক ফেরদৌস ইমন। সাংগঠনিক সম্পাদক জাহিদ বিন ফিরোজ, কোষাধ্যক্ষ শাকিল মীর, প্রচার সম্পাদক নিলয় রফিক, দপ্তর সম্পাদক মুবাশশির আমিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক জান্নাতুল তামান্না, তথ্য বিষয়ক সম্পাদক নাহার বুশরা, ছাত্রী বিষয়ক সম্পাদক রেজোয়ানা মিতিল, ক্রীড়া সম্পাদক শাফিনুর রহমান তন্ময়।

কার্যনির্বাহী সদস্য পদে রাফিউল রেজা, সাকিব হাসান, বর্ণালী দাস বর্ণা, রাফি রহমান অয়ন ও সৈয়দ লুমান মনোনীত হয়েছেন।

এছাড়াও উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে রয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আলীনূর রহমান, দাওয়াহ এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মো: ইকবাল হোসাইন, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক মো: আব্দুস শহীদ মিয়া, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম, মোয়াজ্জেম হোসাইন আদনান, সুহায়লা রহমান দোয়া।

নব্য মনোনীত সভাপতি সাইফুল বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করি শিক্ষার্থীবান্ধব সংগঠন তৈরি করতে। নবগঠিত কমিটির সবাই চেষ্টা করবো জেলার ভাইবোনদের কল্যাণে কাজ করার, সবসময় তাদের পাশে থাকার। আশাকরি সবার সহযোগিতায় সংগঠন এগিয়ে যাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর