শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

নয়নতারার বিচ্ছেদের গুঞ্জন রটল যেভাবে

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৪ মার্চ ২০২৪, ১৫:২২

দক্ষিণি তারকা নয়নতারা ও পরিচালক বিগনেশ শিবান বিয়ে করেন ২০২২ সালে। পরে তাঁরা যমজ সন্তানের মা-বাবাও হন। গত দুই বছরে তাঁদের দাম্পত্য কলহ নিয়ে কোনো খবর ছিল না। হঠাৎই আলোচনায় এই দক্ষিণি তারকা দম্পতির সংসারে ভাঙনের খবর। কিন্তু কীভাবে ছড়াল এই খবর? বিস্তারিত জেনে নেওয়া যাক ডেকান ক্রনিকল অবলম্বনে।


সব গুজবের সূত্রপাত নয়নতারার একটি ইনস্টাগ্রাম স্টোরিকে ঘিরে। দিন দুই আগে রহস্যময় স্টোরিতে নয়নতারা লিখেছেন, ‘সে চলে গেল সারাটা জীবনের মতো।


আর আমি অশ্রুভেজা চোখে মেনে নিলাম।’এখানেই ঘটনার শেষ নয়, স্টোরিতে কথা লেখার সঙ্গে সঙ্গে স্বামীকে ইনস্টাগ্রামে আনফলোও করেন নয়নতারা।


এরপরই বিভিন্ন ভারতীয় গণমাধ্যম তাঁদের বিচ্ছেদ নিয়ে খবর প্রকাশ করতে থাকে। যদিও নয়নতারা বা বিগনেশ এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখেননি।

 

তবে দুই তারকার ভক্ত-অনুসারীদের অনেকেই মন্তব্য করেছিলেন, এটা হয়তো কোনো কাজের প্রচারের অংশ। কারণ নিজের সিনেমার প্রচার করতে অভিনয়শিল্পীদের নানা রকম কৌশল নিতে দেখা যায়।

তবে আনফলো করার পর এক দিন পার না হতেই স্বামীকে আবার ইনস্টাগ্রামে ‘ফলো’ করতে শুরু করেছেন নয়নতারা। এমনকি বিগনেশ শিবানের পরিচালিত একটি বিজ্ঞাপনচিত্রের প্রচার করেছেন নয়নতারা। বিজ্ঞাপনচিত্রটিতে মডেলও হয়েছেন নয়নতারা।


কিন্তু হঠাৎ কী কারণে নয়নতারা স্বামীকে ‘আনফলো’ করেছিলেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর