শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ক্যারিয়ারে সর্বোচ্চ পারিশ্রমিক নিলেন কিয়ারা!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৬ মার্চ ২০২৪, ১২:৪৫

দর্শকপ্রিয় বলিউড সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘ডন’। ২০১১ সালে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ‘ডন টু’।


এবার সিনেমাটির তৃতীয় কিস্তি নির্মাণ করছেন পরিচালক ফারহান আখতার।
যেখানে থাকছেন না শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। শুরুতে সিনেমাটিতে যুক্ত হন রণবীর সিং। কয়েক দিন আগে যুক্ত হলেন কিয়ারা আদভানি। কিন্তু ‘ডন থ্রি’ সিনেমায় ‘জংলি বিল্লি’ হয়ে ওঠার জন্য কিয়ারা মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন।

একটি সূত্র বলিউড হাঙ্গামা-কে বলেন, ‘ডন থ্রি’ সিনেমার জন্য কিয়ারা আদভানি ১৩ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এখন পর্যন্ত কিয়ারার ক্যারিয়ারে সবচেয়ে বেশি পারিশ্রমিক এটি।

এর আগে হৃতিকের সঙ্গে অ্যাকশন ঘরানার ‘ওয়ার টু’ সিনেমায় কাজ করে যে পারিশ্রমিক পেয়েছেন, এটি তারচেয়ে ৫০ শতাংশ বেশি।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুসারে, কিয়ারা আদভানির সুপারহিট সিনেমা ‘কবীর সিং’। এটি মুক্তির পর তার পারিশ্রমিকের অঙ্ক বদলাতে থাকে। প্রতিটি সিনেমার জন্য তিনি ৫ কোটি রুপি পারিশ্রমিক নিতেন।

ডন ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৬ সালে। এরপর ৫ বছরের বিরতি নিয়ে মুক্তি পায় ‘ডন-টু’। দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান।

ডন ফ্র্যাঞ্চাইজির প্রযোজনায় ছিল ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। বরাবরের মতো এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে ‘ডন থ্রি’। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালে মুক্তি পাবে এটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর