শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

শীর্ষ রুশ কমান্ডারদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৬ মার্চ ২০২৪, ১৩:৫২

শীর্ষ রুশ কমান্ডার সের্গেই কোবিলাশ ও ভিক্টর সোকোলভের বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

ইউক্রেনীয় বৈদ্যুতিক অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র হামলায় জড়িত থাকার দায়ে তাদের উপর এই পরোয়ানা জারি কআ হয়েছে।

আইসিসি বলছে, ইউক্রেনের বৈদ্যুতিক গ্রিডে হামলার কারণে বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে, লাখ লাখ মানুষ বিদ্যুৎ-পানি ছাড়া জীবন যাপন করেছে। খবর আল জাজিরা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম লিখেছেন, যেসব রুশ কমান্ডার ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং অবকাঠামোর বিরুদ্ধে হামলার নির্দেশ দেয়, তাদের অবশ্যই জানা উচিত তাদের জবাবদিহি করা হবে।

গত বছরের মার্চে আইসিসি ইউক্রেনীয় শিশুদের অপহরণের সঙ্গে সম্পর্কিত যুদ্ধাপরাধের অভিযোগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শিশু কমিশনার মারিয়া লভোভা-বেলোভাকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর