শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি বিমান চালুর আলোচনা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৬ মার্চ ২০২৪, ১৮:০৬

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ন্যুয়েন মান কুঅং সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ়করণসহ অ্যাভিয়েশন সেক্টরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপ-পরিচালক (পার্সোনেল) ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান বুধবার (৬ মার্চ) এ তথ্য জানান।

বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বিদ্যমান এয়ার সার্ভিস চুক্তি নবায়ন এবং দু’দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়ে আলোচনা করা হয়। দু’দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা চালু করা সম্ভব হলে বাণিজ্যিক ও পর্যটন খাতে পারস্পরিক যোগাযোগ বাড়বে, যা দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে।

বিমান চলাচল চুক্তি নবায়নের বিষয়ে শিঘ্রই একটি কনসালটেশন সভা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। আলোচনা শেষে বন্ধুপ্রতিম দুটি দেশের সিভিল অ্যাভিয়েশন ও বিমান পরিবহন সংস্থাগুলোর মধ্যে বিমান চলাচল ক্ষেত্রে যোগাযোগ সহসাই বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর