শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

কিশোরগঞ্জে গ্রাম পুলিশের নেতৃত্বে বাড়ি-ঘরে হামলা

মোঃ মামুন মিয়া, কিশোরগঞ্জ

প্রকাশিত:
৬ মার্চ ২০২৪, ১৯:২৬

কিশোরগঞ্জে গ্রাম পুলিশের নেতৃত্বে বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে। এরইমধ্যে হামলার সেই ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে।

রোববার (৩ মার্চ) কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের স্বল্প যশোদল মাইজপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে সবুজ মিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় ভুক্তভোগী সবুজ মিয়া বলেন, গ্রাম পুলিশ (মহল্লাদার) হান্নান মোল্লা, দ্বীন ইসলাম, হারুন মিয়া, মাসুম মিয়া ও আলাল মিয়ার নেতৃত্বে স্থানীয় বাসিন্দা ফারুক, উজ্জ্বল, মনসুর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। গায়ে আইনের পোশাক আর প্লাস্টিকের পাইপ হাতে হামলাকারীদের সঙ্গে যোগ দেন গ্রাম পুলিশ সদস্যরা। এ সময় বাড়িঘরের দরজা-জানালা ও দোকান ভাঙচুর করা হয়।

গোলাপ মিয়া বলেন, চাচা আব্দুল হাসিমের সঙ্গে দীর্ঘদিন যাবত জায়গা নিয়ে বিরোধ চলে আসছে তাদের। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আব্দুল হাসিম পেশায় গ্রাম পুলিশ হওয়ায় ভাতিজা সবুজ মিয়ার পরিবারকে উচ্ছেদ করে দিতে তার সহকর্মী ও ব্যক্তিগত লোকজন দিয়ে বাড়িঘরে হামলা চালিয়েছেন। গ্রাম পুলিশের এমন ভূমিকায় আমরা আতঙ্কিত। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে তাই কর্তৃপক্ষের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

গ্রাম পুলিশ হারুন মিয়া হামলার কথা অস্বীকার করলেও ঘটনার সময় ৫ জন গ্রাম পুলিশ সদস্য উপস্থিত থাকার কথা স্বীকার করেন। অভিযুক্ত আঃ হাসিম বলেন, ঘটনার দিন তিনি কোর্টে ছিলেন। এ বিষয়ে কোন কিছু তার জানা নেই।

যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে গ্রাম পুলিষের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদেরকে এরইমধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর