শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ইবিতে ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ দিবস পালিত

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
৭ মার্চ ২০২৪, ১৬:০১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রার আয়োজন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে এসে সমবেত হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া ও রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। পরিক্রমায় বঙ্গবন্ধু পরিষদ, শাখা ছাত্রলীগ ও ইবি থানা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়ার নেতৃত্বে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, ৭ই মার্চ উদযাপন কমিটির আহ্বায়ক ও টিএসসির পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহণ প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ড. শাহাজাহান মন্ডল, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. আমানুর রহমান সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় সহ অন্যন্য নেতা-কর্মীরা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর