শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ট্রেনে চড়ে চট্টগ্রামে অর্থ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
৭ মার্চ ২০২৪, ১৮:০৩

সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে চড়ে যাত্রীদের সংগে চট্টগ্রাম এলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ৭টায় ঢাকা থেকে দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে এলেন ট্রেনে।

ট্রেন ভ্রমণের সময়টুকু তিনি কাজে লাগান অফিসের গুরুত্বপূর্ণ কাজ করে। সাধারণ যাত্রীরা প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

প্রতিমন্ত্রীও যাত্রীদের সাথে কথা বলেন এবং ছবি তোলার আবদার মেটান।
তিনদিনের সরকারি সফরে চট্টগ্রাম এসেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি। তাঁর আগমন উপলক্ষে উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গণসংবর্ধনার আয়োজন করা হয় চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে।

উল্লেখ্য, ওয়াসিকা আয়শা খান এর বাবা আতাউর রহমান খান কায়সার ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং আমৃত্যু আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

ওয়াসিকা আয়শা খান ২০১৪ সালে দশম, ২০১৮ সালে একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১ নম্বর সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর