শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন জবি উপাচার্য

জবি প্রতিনিধি

প্রকাশিত:
৯ মার্চ ২০২৪, ১০:৫৩

‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪’ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। দেশ বিদেশে কাজ করে সমাজের অগ্রগতিতে নারীর অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।


শুক্রবার (৮ মার্চ) রাজধানীর শেরাটন হোটেলে অর্থকণ্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের আয়োজনে ড. সাদেকা হালিমসহ ৩০ জন উদ্যোক্তা ও পেশাজীবী নারীকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি সবার হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচারের মাধ্যমে সম্মাননা অনুষ্ঠানটি শুরু হয়। এরপর বাংলাদেশের অর্থনীতিতে নারীর অবদানের ঐতিহাসিক প্রেক্ষাপট বিষয়ে আলোচনা অনুষ্ঠান হয়।

এতে বক্তব্য রাখেন, বিজনেস আমেরিকা ম্যাগাজিনের প্রধান সম্পাদক রোকেয়া হায়দার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, সাংবাদিক, সমাজকর্মী ও এনআরবি ওয়ার্ল্ডের উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, গণসাক্ষরতা অভিযান নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে দেশ বিদেশে কাজ করে সমাজের অগ্রগতিতে অবদান রাখছেন এরকম ১০০ জন সফল নারীর গল্প তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে বিজনেস আমেরিকা ম্যাগাজিন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর