শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

কুবিতে শিবরাত্রির ব্রত পালন

হাসিন আরমান অয়ন,কুবি

প্রকাশিত:
৯ মার্চ ২০২৪, ১৫:৪৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সনাতনী বিদ্যার্থী সংসদের উদ্যোগে প্রথমবারের মতো হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা শিবের উদ্দেশ্যে মহা শিবরাত্রি ব্রত পালন করা হয়েছে।

শুক্রবার (৮ই ফেব্রুয়ারি) প্রশাসনিক ভবনের ৪১১ নাম্বার কক্ষে রাত সাড়ে ৮টার দিকে পুরোহিতের মন্ত্রের মাধ্যমে ঢাক বাজিয়ে শিবরাত্রির সূচনা করা হয়।

শিবরাত্রিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্ত উপস্থিত ছিলেন।

সনাতনী বিদ্যার্থী সংসদের সভাপতি অজয় দেব বর্মন বলেন, 'প্রথমবারের মতো আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই শিবরাত্রির ব্রত আয়োজন করেছি। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দূরে কোথাও যেতে হচ্ছে না, তারা ক্যাম্পাসেই পূজা পালন করার সুযোগ পাচ্ছে। এর জন্য ধন্যবাদ দিতে চাই প্রশাসনকে আমাদের রুমের ব্যাবস্থা করে দেওয়ার জন্য।'


উল্লেখ্য, মহাশিবরাত্রি হল হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি’। শিব পুরাণ অনুসারে, এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর