শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

একটা ফোন আমার ভাগ্য বদলে দিয়েছে, দায়িত্ব বাড়িয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১০ মার্চ ২০২৪, ১৯:১০

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, ‘আমি একজন সাধারণ মানুষ। মন্ত্রী হব, এটা কোনো দিন ভাবিনি। একটা ফোন আমার ভাগ্য বদলে দিয়েছে, দায়িত্ব বাড়িয়ে দিয়েছে।’ আজ রোববার দুপুরে নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও কৃষিজীবী স্বাস্থ্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেন, ‘মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে হাসপাতালগুলো পর্যালোচনা করছি। সরকারি-বেসরকারি সব হাসপাতাল পরিদর্শন করে কোনো রকমের গরমিল পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটাকে কোনোভাবে অভিযান বলা যাবে না। হাসপাতালগুলো ভুলত্রুটি যাতে শুধরে নিয়ে ভালোভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’


মুক্তিযোদ্ধা চিকিৎসক প্রজন্ম ও ইম্প্রেশন ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্য সমাবেশে দিনভর দুই সহস্রাধিক মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়। পত্নীতলা উপজেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা চিকিৎসক প্রজন্মের সভাপতি কাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার, স্বাস্থ্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব এহতেশামুল হক চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইম্প্রেশন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহেদুল হালিম।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর