শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

লেবুর হালি ১২০ টাকা, দোকানিকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
১২ মার্চ ২০২৪, ১৬:২১

জেলায় ৪৪ টাকায় কেনা লেবু ১২০ টাকা হালি দরে বিক্রির অভিযোগে দোকানিকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জেলা শহরের চৌধুরী বাজারে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাজারের লেবু বিক্রেতা ফরিদ মিয়ার কাগজপত্র খতিয়ে দেখা যায়, তিনি ৪৪ টাকা হালিতে লেবু কিনে এনেছেন। কিন্তু ১২০ টাকা হালি দরে বিক্রি করছেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে।

অভিযানে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে ফল বিক্রেতা তাজুল ও সুজন এবং আলু বিক্রেতা প্রতিষ্ঠান তাহমিদ এন্টারপ্রাইজকে চাড় হাজার জরিমানা করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ভোক্তা অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তিনি বলেন, চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রমজানে পুলিশকে সঙ্গে নিয়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর