শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

বঙ্গবাজারের নির্মাণ কাজ কবে শুরু, জানালেন মেয়র

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৩ মার্চ ২০২৪, ১৪:৪৬

ঈদ-উল-ফিতরের পরেই বঙ্গবাজার মার্কেটের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৩ মার্চ) রাজধানীর সেগুনবাগিচা কমিউনিটি সেন্টারে পবিত্র রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে মেয়র এ কথা জানান।


গত বছরের এপ্রিলে বঙ্গবাজারে আগুন লেগে পুরোটাই পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা।

পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদের তত্ত্বাবধানে অগ্নিকাণ্ডস্থল ব্যবসায়ীদের জন্য প্রস্তুত করা হয়। বঙ্গবাজারের ১.৭৯ একর জায়গাজুড়ে বালি ও ইট বিছানো হয়।

ঘটনার ৮ দিন পর মার্কেটে চৌকি পেতে জামাকাপড় বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। সে সময় দোকানগুলোর ওপরে ছিল না কোনো ছাউনি। বিদ্যুৎ কিংবা পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও ছিল না।

এমন বাস্তবতায় তপ্ত রোদেই চৌকি বসিয়ে এক হাতে ছাতা ধরে, অন্য হাতে মাল বিক্রি করা শুরু করেন ব্যবসায়ীরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর