শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ফুলবাড়ীতে জাতীয় শিশু দিবস পালিত

মোঃ নাজমুল হাসান, ফুলবাড়ী ( কুড়িগ্রাম)

প্রকাশিত:
১৮ মার্চ ২০২৪, ১৩:৫৭

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। রোববার (১৭ মার্চ) দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালনে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন করে উপজেলা প্রশাসন সহ সরকারী-বেসরকারী দপ্তর, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস আলোচনা সভা ও কিশোর-কিশোরীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পালন করেছে কিশোর-কিশোরী ক্লাব।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের অধিনে থাকা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৬ টি ইউনিয়নের ৬টি কিশোর-কিশোরী ক্লাবে এক যোগে এ কর্মসূচী পালন করা হয়। এরমধ্যে ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাবে সকাল ১০ টা ৩০ মিনিটে এ কর্মসূচী শুরু হয়। এখানে কিশোর-কিশোরী ক্লাবের ৩০ জন শিক্ষার্থীর মাঝে বাংলাদেশ, কিশোর-কিশোরী ক্লাব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের উপর ১০ টা প্রশ্নের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন কিশোর-কিশোরী ক্লাবের আবৃতি শিক্ষক সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, সঙ্গীত শিক্ষক রফিকুল ইসলাম প্রমূখ। এতে তদারকী করেন কিশোর-কিশোরী ক্লাবের উপজেলা জেন্ডার প্রমোটার তিতাস চন্দ্র রায়।

পরে কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম হয়েছে ইয়াছিন সাজ্জাদ, দ্বিতীয় হয়েছে আফরুজা খাতুন, তৃতীয় হয়েছে ইয়াছমিন আক্তার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর