শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

গাজীপুরে গ্যাসের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১৪

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত:
২০ মার্চ ২০২৪, ১৩:৩৪

গাজীপুর কালিয়াকৈর এলাকায় গ্যাসের আগুনে দগ্ধের ঘটনায় কোমেলা বেগম (৬৫) ও মশিউর রহমান (২২) সহ আরো দুইজন মারা গেছেন। এ নিয়ে ঘটনাটিতে ১৪জন মারা গেলেন।

বুধবার (২০মার্চ) ভোর ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান কোমেলা।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, কোমেলা বেগমের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনাটিতে এখন পর্যন্ত ১৪ জন মারা গেল। বর্তমানে ১৪ জন রোগী ভর্তি আছেন। একই ঘটনায় (১৯ মার্চ) মঙ্গলবার রাত ৯টার দিকে মারা যান দগ্ধ মশিউর রহমান। তার শরীরের ৬০ শতাংশ পোড়া ছিল।

কোমেলা বেগমের ছেলে শাকিল আহমেদ জানান, তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার পানগাড়ি গ্রামে। তারা সবাই কালিয়াকৈরে থাকেন। এই ঘটনায় তার ভাগনির জামাই পোশাকশ্রমিক লালন (২৪) দগ্ধ হয়ে আইসিইউতে ভর্তি আছেন।

মৃত মশিউরের স্ত্রীর ভাই সানোয়ার হোসেন জানান, তাদের বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পারুলিয়া গ্রামে। বাবার নাম হামিদুল মিয়া। স্ত্রী শাহানা আক্তারকে নিয়ে কালিয়াকৈরে ভাড়া থাকতেন মশিউর। স্থানীয় এটিএস অ্যাপারেলস নামে পোশাক কারখানায় কাজ করতেন। গত তিন বছর আগে বিয়ে করে মশিউর। দুই বোন এক ভাইয়ের মধ্যে বড় ছিলেন তিনি।

তিনি আরও জানান, ঘটনার দিন গার্মেন্টে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন মশিউর। বাসার সামনে জটলা দেখে সেখানে গেলে গ্যাসের আগুনে দগ্ধ হন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর