শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

তিন নদীতে অভিযানে কোটি টাকার অবৈধ জাল জব্দ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত:
২১ মার্চ ২০২৪, ১১:৩০

বরিশালের মুলাদী ও বাবুগঞ্জ উপজেলাধীন তিনটি নদীতে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।


তিনি জানান, বরিশালের মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ, নয়া ভাঙ্গনী, মুলাদী পাতার চর নদীতে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও র‌্যাব ৮-এর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটটি পাই জাল, ছয়টি মশারি জাল, ১৬টি চরঘেরা জালসহ ২০ হাজার মিটার কারেন্ট জাল (যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা) জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন।

অভিযানে মৎস্য অধিদপ্তর মুলাদীর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, বাবুগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এম এম পারভেজ, র‌্যাব ৮ বরিশালের ডিএডি মো. আজাদুর রহমান, মুলাদী থানার উপ পরিদর্শক মিঠুন মণ্ডল উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর