শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ভৈরবে ট্রলারডুবি

নিখোঁজ ছয়জনকে উদ্ধারে দ্বিতীয় দিনের অভিযান চলছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৪, ১৩:২৭

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ছয়জনকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হয়েছে।

রোববার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের একাধিক টিম, বিআইডব্লিউটিএ ও ডুবুরি দল এই উদ্ধারকাজ শুরু করে।


এ সময় মেঘনা সেতুর তিন ও চার নম্বর পিয়ার এলাকাসহ আশপাশ এলাকায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে নদীর প্রশস্ততা ও গভীরতার কারণে অভিযানে কিছুটা বেগ পেতে হচ্ছে।
এর আগে শনিবার দিনভর অভিযান চালিয়ে নিখোঁজ পুলিশ কনস্টেবল সোহেল রানার স্ত্রী মৌসুমি ও ভৈরব পৌর শহরের কিশোরী আরাধ্যার মরদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ২০/২২ জন যাত্রী নিয়ে পর্যটকবাহী ট্রলারটি ডুবে যায়। এতে একজন নিহত ও দুই পরিবারের সাতজনসহ আটজন নিখোঁজ হয়।

নিখোঁজ থাকা যাত্রীরা হলেন- ভৈরব হাইওয়ে থানার পুলিশের কনস্টেবল সোহেল রানা (৩৫), তার মেয়ে মাহমুদা (৭) ও ছেলে রায়সুল (৫), ভৈরব পৌর শহরের আমলাপাড়া এলাকার ঝন্টু দে’র স্ত্রী রুপা দে (৩০), ও ভগ্নিপতি বেলন দে (৩৮) এছাড়াও নরসিংদীর রায়পুরা এলাকার আনিকা আক্তার (১৮)।

ভৈরব নৌ বন্দরের উপ-পরিচালক মো. রেজাউল করিম জানান, আমরা উদ্ধার কাজ শুরু করেছি। ঘটনাস্থলে একাধিক টিম যৌথভাবে কাজ করছে।

এ ঘটনায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় নিখোঁজ কনস্টেবলের বাবা আব্দুল হালিম বাদী হয়ে অজ্ঞাত দুইজনকে আসামি করে মামলা করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর