শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ট্রলারডুবির ঘটনায় মিলল আরও দুই মরদেহ, এখনও নিখোঁজ এক

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
২৫ মার্চ ২০২৪, ১১:২১

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় পুলিশ সদস্যসহ আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোট আটজনের মরদেহ উদ্ধার করা হলো।


এখনও নিখোঁজ রয়েছে এক শিশু।
ভৈরব নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে নিখোঁজ পুলিশ কনস্টেবল সোহেল রানা ও বেলন দে’র মরদেহ উদ্ধার করা হয়েছে। এখ‌নো উদ্ধার অভিযান চলমান র‌য়ে‌ছে।

ট্রলারডু‌বিতে নিহতরা হলেন-ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল সোহেল রানা, তাঁর স্ত্রী মৌসুমী বেগম, তাদের সাত বছর বয়সী মেয়ে ইভা, শিশু আরাধ্য, রুপা দে, সুবর্না আক্তার, নরসিংদী জেলার বেলাবো উপজেলার আনিকা ও বেলন দে ।

গত শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী‌তে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় পর্যটকবাহী ট্রলার। এ‌তে হতাহ‌তের ঘটনা ঘ‌টে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর