শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

গণহত্যা দিবসে কুবি শিক্ষক সমিতির মোমবাতি প্রজ্জ্বলন

হাসিন আরমান অয়ন,কুবি

প্রকাশিত:
২৬ মার্চ ২০২৪, ১৩:০১

২৫শে মার্চ গণহত্যা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার (২৫শে মার্চ) সন্ধ্যা ৭টায় ১মিনিট মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়।

মোমবাতি প্রজ্জ্বলন শেষে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এক মিনিট নিরবতা পালন করেন। নীরবতা পালন শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, 'পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের মাধ্যমে ঘুমন্ত বাঙালির উপর ঝাপিয়ে পড়েছিল। বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য তারা এই ভয়াল রাতটিকে বেছে নিয়েছিল। এই কালরাত্রিতে যারা শহীদ হয়েছিল সেইসব শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি।'

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহ সভাপতি অধ্যাপক মো: তোফায়েল হোসেন মজুমদার, অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ মুর্শেদ রায়হান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, মোহাম্মদ আইনুল হক, ড. মো. শাহাদাৎ হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট নাসির হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জুলহাস মিয়া, বাংলা বিভাগের অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, আইন বিভাগের প্রভাষক সোহরাব হোসেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর