শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ইবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
২৬ মার্চ ২০২৪, ১৫:৫৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযথ ভাবগাম্ভীর্য ও স্বশ্রদ্ধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এরই অংশ হিসেবে স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জাতীয় বীরদের প্রতি ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও কুরআন খতম, বর্ণাঢ্য র‌্যালী, পুষ্পস্তবক অর্পণ, নিরাবতা পালন ও দোয়া মাহফিল সহ দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি উদযাপন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে প্রশাসন ভবন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধে এসে সমাবেত হয়।

 

পরে সেখানে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তাঁর সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম আলী হাসান।

পর্যায়ক্রমে সকল অনুষদ, বিভাগ, হল, সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বাদ যোহর কেন্দ্রীয় মসজিদ ও হল মসজিদসমূহে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সোমবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষে দিবাগত রাতে গণহত্যায় নিহত এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া রাত ৯টায় ক্যাম্পাসে এক মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর