শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

খুলনায় নকল ওষুধ উদ্ধার, ১ জনকে কারাদন্ড

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
২৭ মার্চ ২০২৪, ১২:৩৫

খুলনায় বিপুল পরিমান নকল ওষুধ, ওষুধ তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে নগরীর দৌলতপুর সাহাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার ওই মাসুদ সরদার নামে এক কর্মচারীকে দেড় বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসন, ওষুধ প্রশাসন ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।

খুলনার ড্রাগ সুপার নবী নেওয়াজ নিলয় বলেন, এমন পরিবেশে ওষুধ তৈরিক কোন অনুমোদন নেই। অবৈধভাবে এই নকল ওষুধ তৈরি করছেন তারা। ওই নকল ওষুধ ব্যবহারের ফলে রোগী তার কাঙ্খিত ফল পাবে না। এই ওষুধ সেবনে মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। এখানে একটি চক্র কাজ করছে। আমরা সেই চক্র শনাক্তের চেষ্টা করছি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, অভিযানে বিপুল পরিমাণে নকল ওষুধ, ওষুধের কাঁচামাল, ফয়েল পেপার, ওষুধের ব্যবহার বিধি নির্দেশনাপত্র, প্যাকেজিং ম্যাটারিয়াল, ওষুধ তৈরির সরঞ্জাম-যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। এসময় প্রায় ৮০ কেজি বস্তাবন্দী নকল ওষুধ, বিক্রির জন্য প্রস্তুত ৫০০ প্যাকেট ওষুধ জব্দ করা হয়। তারা মোনাস টেন, অ্যান্টিবায়োটিকসহ ২০-২৫ প্রকার নকল ওষুধ অবৈধভাবে তৈরি করে দেশের বিভিন্ন স্থানে কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করে।

তিনি বলেন, অভিযানে সেখানে মাসুদ সরকার নামে এক কর্মচারীকে আমরা পেয়েছি। তার কাজ হচ্ছে নকল ওষুধ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করা হয়। তবে মালিকসহ চক্রটির অন্যান্য সদস্যদের আমরা পায়নি। আমরা এই চক্রটিকে শনাক্তের চেষ্টা করবো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর