শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

১৪ দিনের ব্যবধানে ফের ধরা পড়ল ২৫ লাখ টাকার লাক্ষা মাছ

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত:
৩০ মার্চ ২০২৪, ১৬:২৭

পিরোজপুরের ইন্দুরকানীতে জেলে দুলাল ফকিরের জালে আবারও ধরা পড়েছে ২৫ লাখ টাকার লাক্ষা মাছ। এর আগে চলতি মাসের ১৬ তারিখে (১৬ মার্চ) তিনি ২০ লাখ টাকার লাক্ষা মাছ বিক্রি করে আলোচিত হয়েছিলেন।


এর মাত্র ১৪ দিনের ব্যবধানে শনিবার (৩০ মার্চ) আবার ২৫ লাখ টাকার মাছ বিক্রি করে তিনি পুনরায় ভাগ্যবান জেলে হিসেবে নিজেকে আলোচনায় এনেছেন।

জানা গেছে, জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল ফকিরের এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান নামে মাছ ধরা দুইটি ট্রলার ১৫ দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। তার দুটি ট্রলারেই এবার অন্যান্য মাছ ছাড়াও ১২০টি লাক্ষা মাছ ধরা পড়ে। প্রতিটি লাক্ষার ওজন ৩ থেকে ৭ কেজি।

ট্রলারের জেলেরা জানান, ১৪ দিন আগে আমরা জাল, বরফ ও অন্যান্য মালামাল নিয়ে সাগরে যাই। এবার অন্যান্য মাছের সঙ্গে আরও ১২০টি লাক্ষা মাছও পেয়েছি। ২৫ লাখ টাকায় মাছগুলো বিক্রি হয়েছে। ঈদের আগে এত বেশি মাছ পাওয়ায় আমরা খুশি। এবার পরিবার পরিজন নিয়ে ভালোভাবে ঈদ করতে পারব।

এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান ট্রলারের মালিক দুলাল ফকির জানান, এর আগে কয়েকবার সাগরে ট্রলার পাঠিয়ে তার লোকসান হয়েছে। এবার আড়তদারি ছাড়াও আগেরবার ২০ লাখ এবং এবার ২৫ লাখ টাকার মাছ বিক্রি হওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।

পাড়েরহাট মৎস্য অবতারণ কেন্দ্রের আড়তদার মহসিন মেম্বার জানান, শনিবার (৩০ মার্চ) দুলাল ফকিরের এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান নামে দুটি ট্রলার মাছ নিয়ে আমার আড়তে আসে। পাইকারদের কাছে ২৫ লাখ টাকায় এ মাছ বিক্রি করা হয়েছে। অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা এবং দাম অনেক বেশি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর