শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

নারীর সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিতে বিনিয়োগের আহ্বান স্পিকারের

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩০ মার্চ ২০২৪, ১৬:৫১

নারীদের সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘদিনের। নারীরা তাদের দক্ষতা, যোগ্যতা ও কর্মের মাধ্যমে নিজেদের প্রমাণ করেছে।

শনিবার (৩০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিশেষ সংকলন ‘কণ্ঠস্বর’-এর মোড়ক উন্মোচন ও আলোচনাসভায় প্রধান অতিথিও বক্তৃতায় এসব কথা বলেন তিনি।


সভায় সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। নারীবিষয়ক সম্পাদক মাহমুদা ডলির সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সংগঠনের সাবেক সভাপতি শফিকুল করিম সাবু, সাবেক সহ-সভাপতি মাহমুদা চৌধুরী, সিনিয়র সাংবাদিক শাহনাজ বেগম ও সুমি খান।

সভায় স্পিকার বলেন, নারীরা আজ মহাশূন্যে যাচ্ছে, নারীরা ঘরে-বাইরে সংগ্রাম মোকাবেলা করে এগিয়ে চলছে। হিমালয় জয় করছে, কিন্তু তারপরও নারীদের সংগ্রাম থেমে নেই।


তিনি আরো বলেন, বাংলাদেশে সর্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত হয়েছে। সাধারণ ঘরের মেয়েরাও আজ উচ্চতর শিক্ষায় শিক্ষিত। প্রায় এক কোটি নারী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছরে নারীদের অগ্রগতিতে বিপ্লব ঘটিয়েছেন।


তৃণমূল পর্যায়ের নারীরাও আজ স্বাবলম্বী এবং নারী উদ্যোক্তাদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। উদ্যোক্তাদের বিনা জামানতে ঋণ দিলে এবং তাদের পণ্য দেশীয় ও বিদেশি বাজারে সরবরাহের ব্যবস্থা করলে তারা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় মাহমুদা চৌধুরী ও শাহনাজ বেগমকে বিশিষ্ট নারী সাংবাদিক হিসেবে সম্মাননা জানানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর