শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

কামরাঙ্গীরচরে কিশোর গ্যাংয়ের সাত সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩০ মার্চ ২০২৪, ১৭:৪৩

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে কিশোর গ্যাং লিডার হাসিবুলসহ বাহিনীর সাত সদস্যকে ছিনতাই করার সময় গ্রেপ্তার করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন, হাসিবুল হোসেন, রকি, ইমন, জুয়েল, তানভীর, হৃদয় ও নাঈম।


অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত চারটি চাকু উদ্ধার করা হয়।

শনিবার (৩০ মার্চ) দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (২৯ মার্চ) রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন মাদবর বাজার ঘাটের বেড়িবাঁধ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা রাজধানীর কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, পাড়া-মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর