শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ঈদে বাড়তি ছুটির দাবি মন্ত্রিসভায় নাকচ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১ এপ্রিল ২০২৪, ১২:৩৩

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের আগে ৯ এপ্রিল (মঙ্গলবার) ছুটি থাকছে না।

সোমবার (১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি একথা বলেন।

বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আ ক ম মোজাম্মেল হক  বলেন, ছুটি যেমন আছে তেমনই থাকবে। অর্থাৎ ছুটি বাড়ছে না।

আগামী ৯ এপ্রিল বাড়তি একদিন ছুটি বাড়ানোর সুপারিশ করেছিল আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। মন্ত্রিসভা বলেছে, এমনিতেই এবার বেশ অনেক দিন ছুটি পাওয়া যাচ্ছে। এরমধ‌্যে ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে ছুটি দীর্ঘ হয়ে যাবে। তবে যারা দূরে ঈদ করতে যাবেন তারা তো চাইলে ছুটি নিতে পারেন।

ঈদের ছুটির আগে সাপ্তাহিক ছুটি ও শবে কদরের ছুটি। ঈদের পরও সাপ্তাহিক ছুটি এবং নববর্ষের ছুটি। সব মিলে ১০ দিনের মধ্যে দুই দিন কর্ম দিবস। এই দুই দিন ছুটির দাবি তুলেছিলেন সরকারি চাকুরেরা।

এরআগে গত বছর ঈদ-উল ফিতর এবং ঈদ-উল আজহার ছুটি একদিন করে বাড়ানো হয়েছিল। সেই সময় পাঁচ দিন করে ছুটি মিলেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর