শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

‘বিধবা-ভাতা’ পেতে বার্ষিক ব্যক্তিগত আয়ের পরিসর বেড়ে হচ্ছে ১৫ হাজার টাকা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১ এপ্রিল ২০২৪, ১৫:৪৮

'বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা, ২০২৪' এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১ এপ্রিল) তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী ৯৮-৯৯ সালে এটি শুরু করেছিলেন। প্রতিমাসে ৫৫০ টাকা করে দেওয়া হয়। ২৫ লাখ ৭৫ হাজার জনকে ভাতা দেওয়া হচ্ছে।

আগে ছিল বার্ষিক ব্যক্তিগত আয় ১২ হাজার টাকার নিচে। এখন তা ১৫ হাজার টাকা হতে হবে।

মোবাইলের মাধ্যমে (এমএফএস) এ ভাতা দেওয়া হবে।

কেউ ভাতা পেতে চাইলে তাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে বাছাই করে ভাতা দেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর