শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

বাহরাইনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান মন্ত্রীর

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৪, ১৬:৫৮

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হচ্ছে।

বুধবার (০৩ এপ্রিল) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত বাহরাইনের রাষ্ট্রদূত আব্দুল রহমান এম আহমেদ আল গৌদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বৈঠক শেষে আইনমন্ত্রী বলেন, বর্তমানে বাহরাইনের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। আলোচনা ছিল খুবই আন্তরিক। দুদেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে আমরা একমত হয়েছি।

মন্ত্রী বলেন, বাহরাইনের সঙ্গে আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে, আমাদের দুই লাখের বেশি বাঙালি বাহরাইনে চাকরি করছেন।

তিনি বলেন, আজকের আলাপ-আলোচনার সময় রাষ্ট্রদূত জানিয়েছেন, কোভিড-১৯ এর সময় যখন ভ্যাকসিন দেওয়ার প্রচলন ছিল, তখন বাহরাইনের বাদশাহ তার দেশের নাগরিকের সঙ্গে বাঙালিদের কোনো বৈষম্য করেননি। করোনা প্রতিরোধে সবাইকে সমান সেবা দিয়েছিলেন।

বৈঠকে আইন ও বিচার বিভাগের সচিব মো.গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. হাফিজ আহমেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর