শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ইবির স্বতন্ত্র ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি আবেদন শুরু ১৩ এপ্রিল

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৪, ১৭:২০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র `ডি` ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৩ এপ্রিল থেকে শুরু হবে। যা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ মে।

বুধবার (৩ এপ্রিল) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ধর্মতত্ত্ব অনুষদভুক্ত তিনটি বিভাগ (আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চারটি বিভাগের সমন্বয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৩২০টি আসনের বিপরীতে লড়বেন ভর্তিচ্ছুরা।

মোট ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। আবেদকারীকে অবশ্যই ২০২২ অথবা ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক/সমমান এবং ২০১৯, ২০২০ অথবা ২০২১ সালে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তি নির্দেশিকায় উল্লেখিত শর্ত পূরণ করা সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করা যাবে।

ভর্তি সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.iu.ac.bd/admission) প্রকাশিত নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ১৫০০ টাকা মোবাইল/অনলাইন ব্যাকিং (বিকাশ/নগদ/রকেট) এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

প্রত্যেক আবেদনকারী কেবল ডি-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র গ্রহণের তারিখ এবং পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই সঙ্গে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।

এছাড়া ইসলামী বিশ্ববিদ্যলয়ে প্রচলিত বিদেশী শিক্ষার্থী ভর্তির নীতিমালা (Foreign Students Admission Ordinance) অনুযায়ী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে উক্ত ইউনিটের অন্তর্ভূক্ত বিভাগসমূহে বিদেশী শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নীতিমালা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে সংগ্রহ করা যাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর