শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

রায়পুরে নবদিগন্তের ইফতার ও দোয়া অনুষ্ঠান

খোরশেদ আলম রনি , লক্ষ্মীপুর

প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৪, ১৩:৪২

লক্ষ্মীপুরের রায়পুরে সামাজিক সংগঠন ৩নং চর মোহনা নবদিগন্ত যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) উপজেলার চর মোহনা ও দেবীপুর গ্রামের মধ্যকার স্থানে অবস্থিত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি।

ইফতার মাহফিল ও আলোচনা সভায় নবদিগন্ত যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চৌধুরী খোরশেদ আলম রনি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর করিম।

নবদিগন্ত যুব কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার রিয়াজ হোসাইন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং চরমোহনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিক পাঠান, ১০ নং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী সুমন, লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন, রায়পুর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আজকালের খবর প্রতিনিধি সৈয়দ আহাম্মদ, ইউপি সদস্য রবিউল আলম জমাদারসহ সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি কিসলু মিজি, বায়তুল আমান জামে মসজিদের খতিব মাহবুব হাওলাদার,বিশিষ্ট সমাজ সেবক আবু তাহের ব্যাপারে,ব্যবসায়ি বকুল পাটোয়ারী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ৩নং চর-মোহনা নবদিগন্ত যুব কল্যাণ পরিষদ প্রতিষ্ঠার পর থেকে বেশকিছি মানবসেবা মূলক সামাজিক কার্যক্রম করে আসছে, তাই সকলের উচিত সংগঠনটির সাথে মানব সেবামূলক কাজে সকলের অংশীদার থাকা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর