শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ঈদের আগে ঢাকায় আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৪, ১৬:৪৩

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা আগামী ৭-৮ এপ্রিল বাংলাদেশ সফর করবেন। সফরকালে দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঈদের আগে ৭- ৮ এপ্রিল দুই দিনের জন্য ঢাকা সফরে আসবেন। সে সময় ক্রীড়া সহযোগিতা সমঝোতা স্মারক, কৃষি খাতে সমঝোতা স্মারক এবং প্রতিরক্ষা খাতে সমঝোতা স্মারক সই হবে।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা সফরে আসছে। তারা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন।

ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস জানিয়েছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। প্রথমবারের মতো ব্রাজিল থেকে কোনো উচ্চ পর্যায়ের সফর হবে এটি। এ সফর হবে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের মাইলফলক। এর মাধ্যমে সম্পর্ককে আমরা মজবুত করতে পারবো।

ব্রাজিল-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোয় জোরদার হয়েছে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট লুলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর