শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

বান্দরবানে ব্যাংক ডাকাতি-অস্ত্র লুটের ঘটনায় সাত মামলা

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৪, ১১:০৫

বান্দরবানের রুমা ও থানচিতে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাংকের টাকা ও অস্ত্র লুট এবং ম্যানেজারকে অপহরণের ঘটনায় বান্দরবানের রুমা ও থানচি থানায় সাতটি মামলা দায়ের করা হয়েছে।

এর মধ্যে রুমা থানায় ৪টি ও থানচি থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী।



তিনি জানান, বান্দরবানের রুমা ও থানচি ব্যাংকে হামলা, ব্যাংকের টাকা ও অস্ত্র লুট ঘটনায় রুমা থানায় অজ্ঞাতনামা ১৩০/১৫০ জনকে আসামিকে করে ৪টি মামলা দায়ের করা হয়েছে এবং সেই সঙ্গে থানচি থানায় অজ্ঞাতনামা ২৫/৩০ জনকে আসামি করে বিভিন্ন ধারায় তিনটিসহ সর্বমোট এ পর্যন্ত সাতটি মামলা দায়ের করা হয়েছে। মামলার সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

এদিকে সাম্প্রতিক সময়ে পার্বত্য জেলা বান্দরবানের রুমা ও থানচির তিনটি ব্যাংকে সশস্ত্র হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে, অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা সদরসহ সাতটি উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা।

এদিকে পার্বত্য এলাকার সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সম্মিলিত সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশ যৌথভাবে পাহাড়ে সন্ত্রাসী দমনে একসঙ্গে কাজ করছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর